‘‘না, তোকে যেতেই হবে’’ নানা অজুহাত দেখিয়ে যতই বলছিলাম এই ট্যুরে সম্ভবত আমার যাওয়া হচ্ছে না, ততই বন্ধু আলাউদ্দিনের চাপ বেড়ে চলছিল। শেষ পর্যন্ত যদিও রাজি হয়েছি, চিন্তায় ছিলাম কতটা জমে উঠবে ট্যুর- কেননা সময়সংক্রান্ত জটিলতা, আসন্ন বিসিএস পরীক্ষাসহ নানা কারণে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল কম। শেষ মুহূর্তে গিয়ে জানতে পারলাম ৮ জন শিক্ষকের জায়গায় শিক্ষক যাচ্ছেন মাত্র ৩ জন। আদতে তখন কল্পনাই করি নি, এই ট্যুর মিস করলে আনন্দের অনেকগুলো উপলক্ষ্য-উপাদান মিস হয়ে যেত, ক্ষুদ্র জীবনের সবচাইতে আনন্দময় ও স্মরণীয় দিনগুলোর কয়েকটি হয়ে যেত হাতছাড়া! গত ১০ ফেব্রুয়ারি রাত ৯ থেকে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সবুজ ক্যাম্পাসে জড়ো হতে লাগল ৮ম ব্যাচের উদ্দীপ্ত কিছু তরুণ-তরুণী। উদ্দেশ্য— সকলের বহুকাঙ্ক্ষিত শিক্ষাসফর ২০১৯ (কক্সবাজার-সেন্টমার্টিন-ছেঁড়া দ্বীপ)। আমাদের অভিভাবক হিসেবে যাত্রাসঙ্গী হচ্ছেন অধ্যাপক ড. রবিউল ইসলাম স্যার, অধ্যাপক ড. গোলাম রাব্বানী স্যার ও ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহমিনা আক্তার। জোবায়ের ও তবিবের সুদক্ষ ব্যবস্থাপনায় লটারির ভিত্তিতে সকলে পেল বাসে যার যার আসন। অবশ্য দীর্ঘ ভ্রম...
শিল্প সাহিত্যের অনলাইন ঠিকুজি