Skip to main content

সমাজবদল উন্নয়ন ও রাজনীতিঃ পাঠ অভিজ্ঞতা



বইয়ের শিরোনাম দেখে বইটিকে মনে হতে পারে Social Change বা সামাজিক পরিবর্তন নিয়ে তাত্ত্বিক বিষয়ের সাথে সাম্প্রতিক ইস্যুগুলোর ফাঁকফোকর অন্বেষণ ও কারণ-ফলাফল বিশ্লেষণ। বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম ও সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়। সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তন বা বদলের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান। উপাদানগুলো হলঃ প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি। তবে লেখক বলছেন, ‘বর্তমানে উত্তর আধুনিকতার দাপটে উন্নয়ন ও রাজনীতিকে সমাজবদলের অন্যতম মূল হাতিয়ার হিসাবে উপলব্ধি ও চিহ্নিত করেছি।’  

কিন্তু, বই পড়তে গিয়ে ধারণা পাল্টে গেল। এটি মূলত সমকালীন সামাজিক ও রাজনৈতিক সমস্যার উপর ভিত্তি করে পত্রিকায় প্রকাশিত উপ-সম্পাদকীয় বা কলামের সংকলন।  কলামগুলোকে পাঁচটি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে। এগুলো হল-
ক) সমাজ, উন্নয়ন রাজনীতি ও গণতন্ত্র
খ) অপরাধ, বিচার ব্যবস্থা, মানবাধিকার ও সামাজিক স্পন্দন
গ) ব্যক্তি, সমষ্টি ও সামাজিক সম্পর্ক
ঘ) বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া- পরীক্ষা ও জনপ্রত্যাশা
ঙ) নৈতিক শিক্ষা, সুশাসন ও ব্যক্তিস্বাধীনতা

আশা করেছিলাম, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সবগুলোর বিশ্লেষণ ও সমাধান থাকবে। কিন্তু বেশিরভাগ লেখাই খুব সাধারণ সমালোচনার ঢঙে লেখা। বিদেশী হত্যা, সিটি কর্পোরেশন নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন, তারুণ্যের রাজনীতি ও কিশোর অপরাধ নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি আছে ডে কেয়ার সেন্টার, বৃদ্ধ নিবাস ও বিকল্প বিচারব্যবস্থার উপর তথ্যসমৃদ্ধ বর্ণনা।


আগ্রহী পাঠককে পড়ার আমন্ত্রণ! 

বইয়ের নাম- সমাজবদল: উন্নয়ন ও রাজনীতি
লেখক- তৌহিদুল হক
প্রকাশক- বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স
প্রথম প্রকাশ- ২০১৬
পৃষ্ঠাসংখ্যা- ১৩৬
মূল্য- ২০০ টাকা

Comments