Skip to main content

ইসরাইলের প্রাচীন ভূমিতে


অনেকদিন ধরেই প্রাচীন সভ্যতার উপর লিখিত বই খুঁজছিলাম মনে মনে। অবশেষে প্রাচীন সভ্যতা সিরিজের কয়েকটি বই হাতে পেলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের লেখা এ সিরিজের ছয় নম্বর বইতে অঙ্কিত হয়েছে  হিব্রু ও প্রাচীন ইউরোপ অঞ্চলের ইজিয়ান, মিনীয়, মাইসিনীয় ও ডোরীয় সভ্যতার নিপুণ আলেখ্য।

প্রাচীন যুগে  আরব ভূমিতে হিব্রু জাতি নামে এক ধরনের সভ্যতা গড়ে উঠেছিল। তারা ধর্মীয় ক্ষেত্রে একটি নতুন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল । এক ঈশ্বরের ধারণা জোরে শোরে  প্রচার করে হিব্রুরা। তারপর সেখানে বিকাশ লাভ করেছে এশেরীয় ও ক্যালডীয় সভ্যতা ।

ইউরোপে পৃথিবীর প্রথম নগর সভ্যতা গড়ে তোলে ইজিয়ানরা। এর ইতিহাস পাওয়া যায় হোমারের ইলিয়ড ও অডিসিতে।
ক্রিট মিনোয়া সভ্যতার আরেক উজ্জ্বল নিদর্শন। মৃৎশিল্প ও বাণিজ্যে তাদের উল্লেখযোগ্য সফলতা ছিল।
ঝকঝকে ও চাররঙ্গা পৃষ্ঠায় সুললিত ও সরল গদ্যে লেখা প্রাচীন সভ্যতার ইতিহাস পড়তে চাইলে, এ বইয়ের বিকল্প খুব কম হবে!


বইয়ের নামঃ প্রাচীন সভ্যতা সিরিজ- হিব্রু ও প্রাচীন ইউরোপ
লেখকঃ এ কে এম শাহনাওয়াজ
প্রকাশঃ প্রথমা (২০০৯)

Comments