বৃত্ত থেকে কেন্দ্রে, কেন্দ্র থেকে বৃত্তে
একজন কবি দিনরাত অবিরাম পায়চারি করছিলেন;
টলায়মান তার পদব্রজে চশমা পরিহিত একজন সামনে এসে বললেন,
‘দ্বিধাগ্রস্ত ভ্রমণ কি সরলরেখা হারিয়ে ফেলার নামান্তর?’
ওরকম ভাবতেই পারো, বন্ধু তবিব
যে রকম অভ্যেসে করে গেছি স্বপ্নে যাপন
যে রকম সংরক্ত স্পর্শ করি টলটলে বৃষ্টির জল
যে রকম চিৎকার করি ছিটগ্রস্ত পথিকের মতন
প্রবল প্রশ্বাসে টানি মনোক্সাইড বায়ু ।
কেউ কি দেখেছে
কী রকম ডিগবাজি খাই সামান্য উষ্ঠায়
খানাখন্দ ভরা বিনাশ্নের এপার ওপার।
দাঁত কেলিয়ে হাসতে হাসতে প্রিয়দর্শন চোখগুলোতে
থকথকে লালা ছিটাই
সংহত বৃক্ষ হয়ে জড়িয়ে নিই গুণার বাঁধন-
ভ্রমচারী হলে বুঝি কাল বিঁধে এত তীব্র শর?
ঊর্ধ্ব ক্রমশ কৈশিক হয়ে আসে
তবু নির্ভয়ে থেকো, বন্ধু তবিব-
নষ্ট কাগজ পোড়ালেও বেশি জ্বলে।
উৎসর্গ- বন্ধু Tabibur Rahman কে 💚💚

Comments
Post a Comment