শ্রাবণের ঘোর লাগা সন্ধ্যায়
খামচে ধরা আস্তিনের মত
গুটিসুটি বসে বারান্দায় ।
ভুলের চোখে আঙুল দিয়ে
দেখার মত স্পষ্ট অন্ধকার
নির্মোহ দৃষ্টির কাছে পরাজিত প্রচ্ছন্ন
ভাবনাগুলোও মিথ্যে ছিল না
দৃষ্টিসীমায় ছিল না সে
কখনো সুলোচনা ।
ভাবছো- কেউ নিশ্চয় পাশে আজ ।
নেই ।
অদৃশ্য তার মূর্তি খুঁজি বারে বার
বেঁচে থাকার স্বপ্ন ঠুকি অন্ধ তিমিরেই ।
৩০.০৭.১৪
কুমিল্লা

Comments
Post a Comment